আপডেট : ১৮ September ২০২৪
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন করেছে বসতভিটা হারানো ১৩০ পরিবারের সদস্যরা। আজ সকাল ১১ টায় স্বপ্নের ঠিকানা বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ। মানববন্ধন থেকে কোটায় নয় অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে ন্যূনতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি পার্মেনাল চাকুরি দিতে হবে। উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রয়ের শতকরা ০.০৩ পয়সা ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারকে দেওয়ার কথা ছিল সেটা বুঝিয়ে দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অধিগ্রহণে মূল্যের চেয়ে তিনগুণ টাকা দেওয়ার কথা থাকিলে কর্তৃপক্ষদের গুণ টাকা দেয় বাকি দেড়গুণ টাকা সকল ভূমি দাতাদের বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে। দুর্নীতির সাথে জড়িত প্রজেক্ট এম ডি এ এম খোরশেদুল আলম ওপিডি শাহ আব্দুল মাওলা হেলাল কে পদত্যাগ করতে হবে ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজস্ব আত্মীয় ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত সকল কর্মকর্তাদের বাতিল ও অপসারণ করতে হবে। ১৩০ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির ট্যাংকি করে সাপ্লাইয়ের ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সকল দাবি মেনে লিখিত স্টেটমেন্ট দেওয়ার ৭ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো না মানিলে কঠোর আন্দোলনে যাবে বলেও জানান আন্দোলনকারীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১