বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২৪

গোপালগঞ্জে হত্যা ও হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন


গোপালগঞ্জ প্র‌তিনি‌ধি:

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ বুধবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর বেদগ্রামের পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী। এসময় গাড়ী বহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগের জেলা, থানা ও পৌর নেতাদের যোগসাজশে কয়েক হাজার আওয়ামী দুস্কৃতকারী হামালা চালায়। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা ও কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী ও তার সফর সঙ্গীরা আহত হন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর থানায় মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ থেকে স্থানীয় পয্যায়ের নেতৃবৃন্দ কোন না কোন ভাবে ভূমিকা রেখেছে। এ হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক যে কয়টি বিবৃতি দিয়েছেন যা একটির সাথে অন্যটির মিল নেই। অসংলগ্ন এ বিবৃতির মাধ্যমে এ হামলা ও হত্যার দায় স্বীকার করে নিয়েছে। এটিই আওয়ামী লীগের বৈশিষ্ট। এ হত্যা ও হামলার সাথে জড়িত পরামর্শদাতা, ইন্দনদাতা ও অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১