বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০২৪

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোর দুই যাত্রী নিহত


টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিক্সার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার(২০সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ধনবাড়ীর ধোপাখালীর বাঘিল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

ধনবনাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিলো। এসময় ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিক্সার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় অটোতে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে, আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায়।

নিহতরা হলেন-ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১