আপডেট : ২০ September ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে লবলং নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই স্লোগান নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে নয়নপুর- মেডিকেল মোড় আঞ্চলিক সড়কের আদুরবান ব্রীজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দখল- দূষণ রোধে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে ছাত্র শিক্ষক,রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় নদীর জীবন্ত সত্ত্বা ও নদীর রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও রসায়নবিদ সাঈদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সফি কামাল,জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এসএম সালাহউদ্দিন আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা । বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানি রক্ষায় লবলং নদীর দূষণ মুক্ত প্রবাহ সীমানা চিহ্নিত পূর্বক দখলবাজদের উচ্ছেদ বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ সহ নদী ভরাট করে দখল,দূষণ সহ নানাভাবে নদীকে মেরে ফেলতে সচেষ্ট প্রভাবশালী মহল। এ মহলটিকে রুখতে সরকার ও জনসাধারণকে সচেষ্ট হতে হবে। এ জন্যই কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দল। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্য রাসেল সরকার,তোষাড়, নিতু চৌধুরী,জুবায়ের সহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১