বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০২৪

পটুয়াখালীতে ৭ দফা দাবীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন


পটুয়াখালী প্রতিনিধি:

"দয়া নয় কর্ম চাই,বাঁচার মত বাঁচতে চাই" শীর্ষক স্লোগানকে সামনে রেখে দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বতীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এ দাবীতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বয়সসীমা ছাড়া চাকুরি দিয়ে বেকারত্ব দুর করে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, তাই সাত দফা দাবি নিয়ে রাস্তায় দাড়িয়েছি। এসময় মানববন্ধনে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার এবং সদস্য মোঃ সোহাগ মিয়া।

এছাড়াও এসময় মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুবেল মাহামুূদ'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান। উক্ত মানববন্ধনে এসময় গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার অন্যতম নেতা মোঃ ইউনুস বিশ্বাস ও গণ অধিকার পরিষদের পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম সহ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের শত শত নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।#


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১