বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২৪

পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনাসদস্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের গুলিতে ৬ সেনাসদস্য নিহত হয়েছেন৷ এ সময় সেনাবাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিহত হয়৷

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে৷ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী৷ এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)৷

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা৷ দক্ষিণ এশিয়ার দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে ইসলামি জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে৷ পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে৷ এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১