বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২৪

ওটিটিতে পা রাখছেন করণ জোহর


নিজস্ব প্রতিবেদক:

বলিউডের খ্যাতিমান নির্মাতা করণ জোহর। দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমা নির্মাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই নির্মাতা।

এবার নতুন চমক নিয়ে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন করণ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের প্রথম দিকেই তার নতুন কাজ শুরু হয়ে যাবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন করণ। যদিও এখনও সিনেমাটির নাম ঠিক হয়নি। তবে, নির্মাতার অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এ ফিল্মটি।

বহু তারকা থাকছে সিনেমাটিতে। একাধিক নামী অভিনেত্রীদেরও থাকারও কথা রয়েছে এতে। ইতোমধ্যে ফিল্মটির চিত্রনাট্যও ঠিক হয়ে গেছে। শিগগিরই চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বাছাইয়ের কাজও শুরু হচ্ছে।

২০২৫ সালে শুরু ফিল্মটির শুটিং হয়ে পুরো বছর জুড়েই চলবে এর কাজ। মুক্তি পাবে ২০২৬ সালে। তবে শুধু এ সিনেমা নয়, এর কাজ শেষ হলেই অ্যাকশন ফিল্ম দিয়ে বড় পর্দায় ফিরবেন করণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১