বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২৪

কুষ্টিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন


কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলা করে গুলি করে ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে হত্যা চেষ্টা মামলার আসামি ৬ জনকে জামিন দেওয়ায় জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ও জনতা।

রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ২ টার সময় কুষ্টিয়ায় আদালত চত্বরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আসামিদের জামিন বাতিলের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে প্রায় শতাধিক ছাত্র ও জনতা।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট ইং তারিখে কুষ্টিয়া শহরের এন.এস রোডে তামজিদ হোসেন জনি নামের একজনকে গুলি করে ও মারপিট করে রক্তাক্তভাবে হত্যা চেষ্টা করে আসামীরা।আহত জনির বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই গ্রামে। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসার পর গত ১৯ সেপ্টেম্বর আহতের বড় ভাই জিলহজ হোসেন কুষ্টিয়া মডেল থানায় ৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০/৪৫ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে র‍্যাব কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী, ছেউড়িয়া এলাকার সুমন ও দূর্বাচারা এলাকার লাবলু সহ মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। মামলার ৩ দিন পর রবিবারে দুপুরের দিকে কুষ্টিয়া সদর সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মাহমুদা সুলতানা গ্রেফতারকৃত ৫ জন আসামী ও মামলায় এজাহার নামীয় আসামী অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন মঞ্জুর করে। পরে আসামীদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করা ছাত্র ও জনতা। এই জামিন না বাতিল করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা

কুষ্টিয়া সদর কোর্ট জিআরও এএসআই ইস্কেন্দার দৈনিক বাংলাদেশের খবর মামলাদারের মামলার ৬ জন কাশেম মানববন্ধনের গত ১৯ তারিখে কুষ্টিয়া মডেল থানায় পত্রিকা কে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ তারিখে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। সেই মামলায় ৬ জন আসামীকে জামিন দিয়েছেন আদালত।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেওয়া কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক সুমন বলেন, আওয়ামীলীগের প্রেতাত্মারা যারা আন্দোলনের সময় হামলার সাথে জড়িত আজকে তারা এই কোর্ট থেকে নির্দ্বিধায় জামিন পেয়ে যাচ্ছে। একটা কথায় বলতে চাই আপনারা যদি এইভাবে তাদের জামিন দেন তাহলে বাংলাদেশের প্রতিটা জেলায় ছাত্র -জনতাকে নিয়ে আদালত চত্বর ঘেড়াও করতে বাধ্য হবো এবং সারা বাংলাদেশে আমরা আদালতের কার্যক্রম বন্ধ করে দিবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহম্মেদ বলেন, আমাদের স্পষ্ট বার্তা সেটা হলো পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে আমাদের বলা হয়েছে শুধু মাত্র অপরাধীরা এরেষ্ট হচ্ছে। অপরাধীরা এরেষ্ট হচ্ছে তারপরেও কেনো একদিনের মাথায় তারা জামিন হচ্ছে। এই জামিন আজকেই স্থগিত করতে হবে এবং এক দিনের মাথায় অথবা অতি অল্পসময়ের মধ্যেই যেনো আসামীরা জামিন না পায় সেই ব্যাবস্থা করতে হবে।আর তাও যদি না হয় সমস্থ বাংলাদেশে ছাত্র জনতা ও মুক্তিকামী মানুষ নিয়ে তাদের বিরুদ্ধে লিগালিটি যেই ব্যাবস্থা হয় সেটা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১