আপডেট : ২৩ September ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : উক্ত অনুষ্ঠানে মাওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান লিখনের সঞ্চালনায় মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম কাজল,মাওনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সুরুজ,মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার,মাওনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান জামিল,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার, এ সময় বক্তারা বলেন,গত রোববার দুপুরে মাওনা ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম সহ বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধিরাও অবৈধ। আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে জেল জুলুম চালিয়ে। এ জন্য বিএনপির সকল নেতাকর্মীদের এক হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের ওপর হামলার ঘটনায় মাওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বারতোপা বাজার এলাকায় ইউপি চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওনা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ খান, মাওনা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক লাল মিয়া সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১