সারা দেশ

ফটিকছড়ির বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

  • ''
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফটিকছড়িতে সাম্প্রতিক  বন্যায় ক্ষতিগ্রস্ত   এলাকা পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা - ত্রান ও পূণর্বাসন  বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্গত  হালদা নদীর বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা পরিদর্শন করে  দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  তোফায়েল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান, চট্টগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন  কর্মমকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোজান্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (  ভুমি)মেজবাউল উদ্দিন, নাজিরহাট পৌর সভার প্রশাসক আবু রায়হানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পরে  দুপুরের আহার শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিয়ে অংশ নেন উপদেষ্ট ফারুক ই আজম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads