সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ৫ লিটার দেশীয় মদসহ তিন জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের সূত্র ধরে সিংগাইর থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চারিগ্রাম চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালান। এ সময় ৫ লিটার দেশীয় মদ ও ২৪ পিস বিয়ারের ক্যান সহ ৩ জন মাদক কারবারি কে আটক করেন। আটক কৃতরা হলো, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবী গ্রামের হৃদয় বিশ্বাস (২৩) , সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের পঙ্কজ চক্রবর্তী ( ২৫,) ও সবুজ মিয়া (৩১)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামন বলেন, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নেওয়া হয়েছে । মাদকের ব্যাপারে কারও ছাড় নেই । তাদের কে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোর্পদ করা হয়েছে।





