হবিগঞ্জে মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.সুজন মিয়া(৩০) ও সাহেদ মিয়া(৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সুজন মিয়া তিনি নিজেই অটোরিকশার গ্যারেজের মালিক ও সাহেদ মিয়া অটোরিকশা চালক।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর পৌরসভার সুশান সিএনজি স্টেশন বিপরীতে হাইওয়ে সড়কের পাশে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে, অপর ব্যক্তি সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানঁ খাঁ বুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজে থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সাহেদকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজে মালিক মো. সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়
স্থানীয় একজন থেকে চিৎকার দিলে বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেয়।পরে স্থানীয় লোকজন ২ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সুজন মিয়া ও সাহেদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।





