সারা দেশ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হলেন কনক শরীফ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি’র পুত্র ও সাবেক ছাত্রনেতা সাকিবুর রহমান শরীফ কনক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। 

উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কনক শরীফ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

কনক শরীফ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন দাস এবং অন্যান্য ছাত্রলীগ নেতারা অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads