ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা তন্তর এলাকায় সোমবার সকাল সাতটার দিকে ট্রাকচাপায় আউয়াল মিয়া (৫০) ও ফয়েজ মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। দু'জনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
নিহত আউয়াল জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও ফয়েজ একই গ্রামের হেকিম বেপারির ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আখাউড়ার তারাগনের ওরসে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। আহতের মধ্য অটোরিকশার চালকও রয়েছেন বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।





