আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা ওই এলাকার মো. কামরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, দুপুরে নিজ ঘরে বিদ্যুতের কাজ চলছিল। এসময় তিনি ইলেকট্রিকশিয়ানদের কাজের নির্দেশনা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যামল চন্দ্র ভৌমীক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads