ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ,শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশ নেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমসেদ শাহ, মো: বাহার মালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: কামাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা মো :আব্দুল হালিম হালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম খন্দকার,প্রেসক্লাব সভাপতি দুলাল ঘোষ, মাওলানা কেফায়েত উল্লাহ মাহমুদী প্রমূখ।
সভায় বিভিন্ন আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





