আখাউড়ায় রোটা ভাইরাসজনিত রোগ বাড়ছে

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়ায় রোটা ভাইরাসজনিত রোগ বাড়ছে

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শীতের কারণে রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । গত ১০ দিনে  অন্ত:ত আড়াই শতাধিক রোগী রোটা ভাইরাস  জনিত রোগে আক্রান্ত হয়েছে। এসব রোগীর মধ্যে বেশীভাগই শিশু রয়েছে।  এর মধ্যে গত ৭২ ঘন্টায় ১৭জন  রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। এ ছাড়া দুই শতাধিক বর্হিবিভাগে চিকিৎসা সেবা নিয়েছে । আজ রোববার দুপুর  পযর্ন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে  অন্ত:ত ৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে , গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শীত জেকে বসেছে। হিমেল বাতাস থাকার কারনে দরিদ্র,দিনমজুর, ছিন্নমুল,অসহায় হতদরিদ্র লোকজনের দূর্ভোগ পোহাতে হয়। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে রোটা ভাইরাসের আক্রমণ বেড়ে যায়।

সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যমনগর গ্রামের আফরোজা  আক্তার বলেন, খাদিজা আক্তার  নামে তার ২ মাস বয়সী মেয়ে ডায়রিয়া আক্রান্ত হন। প্রাথমিক ভাবে স্থানীয় ফার্মেসি থেকে ওষধ নিয়ে খাওয়ার পর ও না কমায় তাকে  হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে তার অবস্থা অনেকটাই ভালো।

পৌর শহরের শান্তিনগর এলাকার সাজেদা বেগম বলেন, তার নাতনী  ১৮ মাস বয়সী আফরোজা আক্তার  কয়েক দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রাথমিক ভাবে ওষধ খাওয়ানো হলে ও  ভালো না হওয়ায় গত দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অনেকটাই ভালো আছে।

নিলাখাত গ্রামের  গৃহিনী মোছা: শান্তা আক্তার বলেন, তার ছেলে ইয়াছিন (২) ডায়রিয়া আক্রান্ত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি করিয়েছেন। ডাক্তার  বলছেন বড় কোন সমস্যা হয়নি। আগের থেকে অনেক ভালো আছে বিকালের মধ্যে তাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে জানায়। মো. আলম বলেন তার মেয়ে রাফিয়া আক্তার (৩) গত ১ দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে। তাই ডাক্তার দেখাতে এই স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শ্যামল চন্দ্র ভৌমিক  বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোটা ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। দৈনিক এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অন্ত:ত ২০ জন রোগী  চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি নেই। তবে শীতের প্রকোপ কমে গেলে রোগ ও কমে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads