ঢাকার আজিমপুর মেয়র হানিফ মসজিদের খাদেম মোঃ আবু হানিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার দুপুরে স্থানীয় গ্রামবাসী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নবাসী স্থানীয় বাঁশবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে নিহতের পিতা মোঃ শামচু মুন্সী, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসার মাহতামিম মাওলানা ওমর, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩ জুলাই রাতে ঢাকার আজিমপুর মেয়র হানিফ মসজিদ থেকে ওই মসজিদের খাদেম আবু হানিফ (৪৫) এর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।





