যুক্তরাষ্ট্র

আজ থেকে করোনার টিকা দেয়া হবে যুক্তরাষ্ট্রে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের আজ থেকে শুরু হচ্ছে করোনার টিকা দেয়ার কার্যক্রম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও প্রস্তাব দেয়া হবে টিকা নেয়ার জন্য। এদিকে, কানাডায় পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেকের টিকার প্রথম চালান। সোমবার থেকেই সেখানে শুরু হতে পারে টিকা প্রদান। এছাড়া, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জার্মানিতে বড়দিনকে সামনে রেখে লকডাউন আরো কঠোর করছে দেশটির সরকার। 

গত সপ্তাহে বিশ্বে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, শেষ এক সপ্তাহে ৪৩ লাখ ১৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৭ কোটি ২৬ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ লাখ ১৯ হাজার। সুস্থ হয়েছেন ৫ কোটির বেশি মানুষ। 

সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। জরুরি ব্যবহারের অনুমোদনের পর সোমবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও টিকা নেয়ার জন্য প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, কানাডায় পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেকের টিকার প্রথম চালান। সোমবার থেকেই সেখানে শুরু হতে পারে টিকা প্রদান কর্মসূচি। 

করোনার টিকার সমবন্টনের ক্ষেত্রে দরিদ্র দেশগুলো বৈষ্যমের শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। 
 
এছাড়া, ইউরোপে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জার্মানিতে লকডাউন আরো কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads