জাতীয়

আরো একটি দিন মৃত্যুশূন্য, শনাক্ত ২৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২২

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

গত একদিনে ৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads