সারা দেশ

আশুলিয়ায় এতিমদের নিয়ে শোকদিবস পালন

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অগাস্ট, ২০২১

আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসুচি পালন করা হয়েছে।

গতকাল রোববার (১৫ আগস্ট) সকালে আশুলিয়ার উত্তর গাজিরচট এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন ব্যারিষ্টার ইমাম হাসান ভূঁইয়া। এসময় ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়া ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান।

তারা বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু অমর থাকবেন।

অন্যদিকে, রবিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জননেতা আবু তাহের মৃধার নেতৃত্বে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads