জাতীয়

আশুলিয়ায় ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২১

আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইলিম সরকার নামে এক ডিশ ব্যবসায়ীর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়ায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড হয়।

নিহত ইলিম সরকার ওই এলাকার হাজী ফজল সরকারের ছোট ছেলে। তিনি প্রায় ৫ বছর ধরে নেট ও ডিসের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজের নির্মানাধীন ৫ তলা বাড়ির কাজ দেখতে যায় নিহতের স্ত্রী। এসময় বাড়িতে ইলিম সরকার একা থাকায় ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের স্ত্রী ঘরে ফিরে ইলিম সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এছাড়া বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নেট ও ডিশ ব্যবসা নিয়ে বা পরিবারিক কোন্দল নিয়েও হতে পারে এই হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads