সারা দেশ

ইউপি নির্বাচনে ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার, গ্রেপ্তার ৩

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২১

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নের নির্বাচনে ব্যবহৃত ছিনতাইকৃত ইভিএম মেশিন উদ্ধার ও এর সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে উদ্ধারকৃত ইভিএম মেশিন ও গ্রেপ্তারকৃতদের সামনে বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার। 

এসময় ছিনতাইয়ের এর সঙ্গে জড়িত পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের আমির হাওলাদার এর ছেলে জামাল (৪০), একই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে জাকির (৩৮) ও হানিফ হাওলাদার এর ছেলে জীবন (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে এম আর শওকত আনোয়ার জানান, ইভিএম মেশিন ছিনতাই এর সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads