বিদেশ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করবে আইসিসি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৯

ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করতে চান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসুদা।

ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় যুদ্ধাপরাধ হয়েছিল অথবা হয়ে আসছে-এমন মন্তব্য করে এ নিয়ে তদন্তে আন্তর্জাতিক আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান বেনসুদা।

২০১৫ সাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের যুদ্ধাপরাধের একটি মামলা খতিয়ে দেখছিল আইসিসি। তবে আইসিসির এ পদক্ষেপকে ভিত্তিহীন বলেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সদস্য না হওয়ায় ইসরায়েল বিষয়ক তদন্তের এখতিয়ার আইসিসির নেই। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকেই ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads