ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

ফাইল ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০২০

ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের রেহানুল করিম রেবিন (৫১) এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার পিতার নাম সওকাত আলী। সে নাটোর সদর হাসপাতালের স্টাফ ব্রাদার।

গত বুধবার তার করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করা হয়। শুক্রবার দুপুরের পর সে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ বলে জানতে পারে।

এদিকে রেবিন শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেছে এবং পরিবারের অন্য সদস্যদের সাথে স্বাভাবিক উঠাবসা করেছে। এ খবর পাওয়ার পর ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়িটি লকডাউন ঘোষণা করেছে।

ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে। প্রথম করোনা শনাক্ত ও রবিনের স্বাভাবিক চলাচল এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads