আনন্দ-উদ্দীপনা নিয়ে উত্তরায় উদযাপিত হয়েছে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। উত্তরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আজ সন্ধ্যায় উত্তরা প্রেস ক্লাবে কেক কাটা হয়। দৈনিক বাংলাদেশের খবর তুরাগ প্রতিনিধি স্বপন রানা সোহেলের উদ্যোগে আয়োজনটিতে উপস্থিত ছিলেন প্রায় অর্ধ-শতাধিক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বাংলাদেশের খবর পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সাংবাদিক সমাজ। আয়োজনটিকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন দৈনিক বাংলাদেশের খবরের প্রতিবেদক স্বপন রানা সোহেল। আগামীর পথচলায় সহযোগিতা চেয়ে দোয়া সকলের নিকট কামনা করেন তিনি।
উল্লেখ্য, স্বপন রানা সোহেলের প্রতিনিধিত্বে এ যাবৎকাল পর্যন্ত তুরাগ-উত্তরা একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা সংবাদ আকারে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় উঠে আসায় অত্র অঞ্চলে সংবাদপত্রটি বেশ জনপ্রিয়।





