জাতীয়

একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। মৃতদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

আজ সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৪১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৪৩৭ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৫৩ লাখ এক হাজার ৫৮১ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads