এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

জাতীয়

এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ নভেম্বর, ২০২১

আগামী রোববার শুরু হচ্ছে এসএসসি ও দাথিল পরীক্ষা।এ  পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

ডিএমপি জানায়, রোববার সারা দেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads