মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। আজ রোববার সকাল ১০টায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।
তিনি বলেন,‘ বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও আটক করা হয়।’





