চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজীগঞ্জের দক্ষিণ রাজারগাঁও গ্রামের জাহাঙ্গীরেরর স্ত্রী ফাতেমা (৪০) নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত ফাতেমা চাঁদপুরে শহরের মাদ্রাসা রোড এলাকায় বাসা ভাড়া থাকতেন।
রাতেই তাকে কবর দেয়ার জন্য মৃতদেহ হাজীগঞ্জের রাজারগাঁওয়ে আনা হয়। এ সময় লাশ পড়ে থাকলেও কবর খোঁড়া হয়নি। করোনায় মৃত্যু হয়েছে এমন সন্দেহে কবর খুঁড়তে এগিয়ে আসেনি কেউ। এমনকি কবরস্থানে জায়গা দিতেও অনিহা ছিল বাড়ীর লোকজনের। অবশেষে ফাতেমার কবর খোঁড়ার জন্য চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-শাহরাস্তি-কচুয়া-ফরি দগঞ্জ) দায়িত্বপ্রাপ্ত সার্কেল মো. আফজাল হোসেন নিজেই কোদাল নিয়ে কবর খুঁড়তে নেমে পড়েন।
এ সময় এসময় তাঁকে কবর খুঁড়তে সহযোগীতা করেন উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন সহ জানাজা ও দাফন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুখপাত্র মাওলানা যোবায়ের আহমেদসহ একটি দল।
কবর খোঁড়া শেষে রাত ৩টায় জানাযা শেষে ফাতেমা শেষ বিদায় জানায় ইসলামী আন্দোলনের কয়েকজন সদস্যসহ, পুলিশ সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানায়, মৃত ফাতেমা রাত ৮টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসেন। তখনি তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। ভর্তির দেড় ঘন্টার মাথায় তিনি মারা যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানিয়ছেন, মৃত নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত জেলা ও উপজেলা থেকে সংগ্রহীত করোনা পরীক্ষার ১০৩ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।





