করোনার ওষুধ 'রেমডেসিভির' ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

করোনার ওষুধ 'রেমডেসিভির' ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ মে, ২০২০

করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য  ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান।

করোনার বিরুদ্ধে কার্যকর চিকিৎসার জন্য বৈশ্বিক অনুসন্ধানের ক্ষেত্রে এ ওষুধকে একটি মাইলফলক হিসাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

অক্সিজেন বা ভেন্টিলেটরের জন্য শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বা হাসপাতালে ভর্তি ‘মারাত্মক রোগে’ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরিপূরক হিসাবে গিলিয়ড সায়েন্সেস’র ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহার করা যাবে।

এর আগে গিলিয়ড সায়েন্স-এর ওষুধ ‘রেমডেসিভির’ এর পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে উল্লেখ করে এটির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে অবগত করেন মার্কিন বিজ্ঞানীরা। ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে এ ওষুধের কার্যকারিতার প্রমাণের পর আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করা হয়।

উল্লেখ্য, প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখেরও বেশি। এছাড়া শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads