করোনা উপসর্গে স্বামী মারা যাওয়ার ১০ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

করোনা উপসর্গে স্বামী মারা যাওয়ার ১০ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুন, ২০২০

চাঁদপুরে হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে স্মামী মারা যাওয়ার ১০ ঘণ্টা পর স্ত্রী মারা গেছেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন সাংবাদিকদের জানান, সকাল ৭টায় রামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মল্লিক (৬৫) মারা যান। স্বামীর মৃত্যুর ১০ ঘণ্টা পর স্ত্রী শাহানারা বেগম (৫০) বিকেল ৫টায় মারা যান।

এ স্বামী-স্ত্রীসহ উপজেলাটিতে ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই জ্বর-সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

এছাড়া কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মুন্সী (৭০) মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা স্কয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চাঁদপুরে এই প্রথম করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে কোনো জনপ্রতিনিধি মারা গেলেন। তিনি গত ৩১ মে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন এবং একই দিন উনার নমুনা নেয়া হয়। পরদিন ১ জুন উনার করোনা ভাইরাস পজিটিভ আসে।

হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে গত এক মাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের মধ্যে দুই জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি ইসলামীক ফাউন্ডেশন এবং হাসপাতালের সেনিটারী অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য আমাদের পর্যাপ্ত পিপিই বরাদ্ধ আছে। এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন কারণ নেই।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads