কলমাকান্দায় লরি চাপায় কিশোর হেলপার নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

কলমাকান্দায় লরি চাপায় কিশোর হেলপার নিহত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় ইটবোঝাই লরির চাপায় হেলপার শাকিব (১৬) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বানিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব (১৬) কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. আনোয়ার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সিধলী বানিয়াপাড়া সড়কে ইট বোঝাই লরি সংযোগ সেতুতে উঠতে গিয়ে লরির নিচে চাপা পরে ঘটনাস্থলেই শাকিবের মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সড়ক দুর্ঘটনায় হেলপার শাকিব নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads