কলমাকান্দায় এমপি মানু মজুমদারকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় এমপি মানু মজুমদারকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২১

নেত্রকোণা -১ আসনের এমপি মানু মজুমদারকে সংবর্ধনা দিয়েছে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার উপজেলার জেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র তালুকদার।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -১ আসনের (কলমাকান্দা - দুর্গাপুর নির্বাচনী এলাকা) এমপি মানু মজুমদার ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও এমপির সহধর্মিণী নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার এবং উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুন ।

সংবর্ধনা অনুষ্ঠানে ওই সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু,জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কলমাকান্দা সরকারি কলেজ এর অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস,কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজুসহ উপজেলা ও ইউনিয়নের শিক্ষক সমিতির নেতারা ।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার শিক্ষক- শিক্ষিকাসহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মানু মজুমদার বলেন, শিক্ষক সমাজে আপনারা কেউ কোন ভেদাভেদ সৃষ্টি করবেন না। শিক্ষকদের ভিতর কোন ভেদাভেদ আমি দেখতে চাই না, শুনতেও চাই না, সব এক, শিক্ষকরা একটা জাতি, শিক্ষকদের কোন দল নাই, এখানে সব এক, এক জাতি , শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, আপনারা সবাই ঐক্যবদ্ধ  থাকবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমি আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। 

সংযুক্ত ছবি : সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা -১ আসনের এমপি মানু মজুমদার ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads