নেত্রকোনার কলমাকান্দায় ৩০০ অসহায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ আলী তালুকদার প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও মাস্ক।





