গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার থেকে আধা ঘন্টাব্যাপী বিদ্যালয়ের সামনের সড়কে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি চিঠি গোপনসহ আর্থিক অনিয়েমের অভিযোগে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশিত হয়েছে।
সাবেক শিক্ষার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা চন্দনবিশ্বাস ও সুলতান গিয়াস উদ্দিন এবং নুরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আব্দুল আজিজ, আব্দুল ওহাবসহ প্রায় শতাধিক সাবেক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশ নেয়।
এ সময় বক্তারা প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল মাস্টারের বিচারের দাবি করেন।
চিঠি গোপনের অভিযোগসহ দুর্নীতি ও অনিয়মের অস্বীকার করেছেন কলমাকান্দা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিচয়পত্রের কার্ড বাবদ যে টাকা আদায় করা হয়েছে তা থেকেই কার্ডের টাকা পরিশোধ করা হয়েছে।





