কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি

নেত্রকোনার কলমাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আনন্দ র‌্যালি বের হয়েছে।

আজ শনিবার সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মুখ থেকে উপজেলা প্রশাসন এর আয়োজনে হাজার লোকের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি মো. মাজহারুল করিম, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াসউদ্দিন জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, কাজল দে সরকার, প্রবীর কুমার সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, যুবলীগের নেতা সোহেল রানা, আব্দুল আজিজ, ফরিদ রানা ও মাসুদ কবির প্রমুখ।

আনন্দ র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads