সারা দেশ

কলমাকান্দা সড়ক পরিবহন শ্রমিকের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে - জেলা মটরযান কর্মচারি ইউনিয়ন।

আজ শুক্রবার (পহেলা এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সড়ক পরিবহন শ্রমিক এর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নেত্রকোণার জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের নেতা মো. শিবলী সাদিককে প্রধান নির্বাচন কমিশন ও মো. তোফাজ্জল হোসেন দীপুকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়ে আটজন সদস্য বিশিষ্ট আগামী ত্রি- বার্ষিক সাধারণ নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

উক্ত কমিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads