কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২১

বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে ডুবে মারা গেছে দুই বছরের শিশু এসমানুর গাজী।আজ সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মৃত শিশু একই এলাকার কালাম গাজীর ছেলে।

নিহত শিশুর বড় ভাই সজল গাজী জানান, দুপুরে বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো এসমানুর। এ সময় বাড়ির অভিভাবকরা রান্নাসহ গৃহস্থালী কাজে ব্যস্ত ছিল। খেলার ছলে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে উঠানে না দেখে পুকুর পাড়ে খু্ঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads