সারা দেশ

কাউখালীতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

  • কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০২১

পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (অক্টোবর ৭) বাংলাদেশ ছাত্রলীগ কাউখালি উপজেলা শাখার সভাপতি রিছাদ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে পাওয়া গেছে।

এতে উপজেলার ২ নং আমজুড়ি ইউনিয়নের সভাপতি হিসেবে শেখর কুন্ডু ও সাধারণ সম্পাদক পদে মোঃ সজীব ফরাজীকে ঘোষণা করে এবং আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে আদেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads