কাঠালিয়ায় জনবীমার চেক বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাঠালিয়ায় জনবীমার চেক বিতরণ

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০১৯

ঝালকাঠির কাঠালিয়ায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমার গ্রাহকদের মেয়াদ পূর্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। জনবীমার জেলা কো-অডিনেটর মো. সরোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এরিয়া ইনচার্জ বরিশাল মো.আবু সালেহ।

চেক বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন খান, সহকারি রিজিওনাল ইনচার্জ ঝালকাঠি মো.আবদুল কাইয়ুম ও স্থানীয় মো.জাহাঙ্গির আলম আকন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম সহ সভাপতি সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ ও জনবীমা জেলা হিসাব রক্ষক মো.মিরন হাওলাদার প্রমূখ।

সভা শেষে গ্রাহকদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads