ফতুল্লার ইসদাইর এলাকায় বিসমিল্লাহ রাজ আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বিএসটিআই এর অনুমোদন ছাড়া অবৈধ প্রক্রিয়া ও কাপড়ের রঙ মিশিয়ে আইসক্রীম তৈরীর অভিযোগে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা অধিদপ্তরের পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, অবৈধভাবে কারাখানাটিতে স্পেশাল ললি, পিউর লিচি, ম্যাংগবার আইসক্রিম তৈরি ও প্যাকেটে উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





