কালিয়াকৈরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি ইসমতারা (৩৬) 

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কালিয়াকৈরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে ৮০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে ফটিক মারর্কেট এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়।

মাদক কারবারি ইসমতারা (৩৬) গাজীপুরে কাশিমপুর এলাকার জাবেদ আলীর স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ জানায় ,উপজেলার ফটিক মারর্কেট হাওরিয়াচালা এলাকায় মাদক বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে নুরুল ইসলামের বাড়ীর একটি কক্ষ থেকে ওই নারী মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ৮০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌচাক ফাড়ির এসআই রনী কুমার সাহা বলেন,ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠারো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads