সারা দেশ

কালিয়াকৈরে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে হত্যার অভিযোগ, আটক ৩

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন, ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার পরিত্যক্ত হোসাফ মিটার লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটে । ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করছে পুুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কারখানার ভিতরে গতকাল রাতে ৪/৫ জনের একদল যুবক জুয়া খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে অজ্ঞাত পরিচয় যুবককে ছুরিকাঘাত করা হয়।

তার মৃত্যু নিশ্চিত ভেবে কারখানা থেকে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা দেখে ফেলে তাকে, ফলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রস নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান,  জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়ছে।

আটক কৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, জুয়া খেলাকে কন্দ্রে করে এ ঘটনা ঘটেেছ । তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি বলওে জানান ওসি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads