কালিয়াকৈরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর থানার নবাগত ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী ও তদন্ত কর্মকর্তা রাজীব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  সম্প্রতি কালিয়াকৈর  থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পান তিনি।

দায়িত্ব পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় ওসি মনোয়ার হোসেন চৌধুরী   সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,  আপনাদের পাশে থেকে কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন কালিয়াকৈর থানায় আছি ততদিন যেন সত্য ও ন্যায়ের সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

কালিয়াকৈর থানা থেকে মাদক ও সন্ত্রাসকে নির্মূল করে কালিয়াকৈর থানাকে একটি মডেল থানা হিসেবে রূপান্তর করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আয়ুব রানা, মাহাবুব হাসান মেহেদী, সরকার আব্দুল আলীম, আব্দুল আলীম অভি,এম তুষারী, মাসুদ রানা, অপূব রায়, দেলোয়ার হোসেন,উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads