সারা দেশ

কিশোরগঞ্জে অটো রিকশাচালক কে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডাদেশ

  • ''
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এক অটো রিকশাচালক কে হত্যার ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত উক্ত মামলার প্রত্যেককে আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন । বুধবার ৩ জুলাই বিকেলে কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলার সকল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের মৃত. আবু তাহের মিয়ার ছেলে মো. কাজল (৩৪), ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ছনহুরা গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. রাব্বানী (২৬) ও একই এলকার মৃত আ. লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৬)।

মামলার তথ্য বিবরণে জানা যায়, ২০২০ সনের ২২ সেপ্টেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অটোরিকশা চালক সোহেল খন্দকার(৩৫) দুপুরে তাঁর রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরে নাই পরের দিন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উক্ত মামলার মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরবর্তীতে নিহত যুবকের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আইএমআই নম্বরের সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আসামিরা আদালতে তাদের দেয়া জবানবন্দীতে বলেন, তারা যাত্রীবেশে অটোচালক চালককে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাই করে।

পরে গ্রেপ্তার চারজনকে অভিযুক্ত করে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন জিয়া ২০২১ সালের ২২ নভেম্বর আদালতে মামলা তদন্তের চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের পাবলিক প্রসেকিউটর (পিপি) আবু নাসের মো: ফারুক সংবাদ মাধ্যম কে জানান। আমরা সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads