কিশোরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানবন্ধনে অবিলম্বে রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কিশোরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২১

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

আজ রোববার (২১ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ হায়দার। মানববন্ধনটি আয়োজনে সহযোগিতা করে স্থানীয় প্রেস ক্লাব’র সদস্যবৃন্দ।

স্থানীয় প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ’র সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জলঢাকা শাখার সভাপতি হাসিবুল ইসলাম মিতু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার আহ্বায়ক শামীম হোসেন বাবু প্রমুখ। এসময় বক্তরা অবিলম্বে রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জলঢাকা প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, সাংবাদিক মনিরুজ্জামান লেবু, সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক, দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক নতুন সময়ের খাদেমুল মোরছালিন শাকীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads