সারা দেশ

কুমিল্লায় গোমতী নদীর বেড়ি বাঁধে যুবকের লাশ উদ্ধার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৯

কুমিল্লায় গোমতী নদীর বেড়ি বাঁধের ভিতর থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন গোমতী নদীর বেড়ি বাঁধের ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত যুবক মোহাম্মদ আলী (২৩) কুমিল্লা দেবিদ্বার উপজেলার চাঁনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহিন আলম জানান, মোহাম্মদ আলী শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে মরদেহ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads