কুমিল্লায় বর্গাচাষীর ধান কেটে ও মাড়াই করে দিলেন সেচ্ছাসেবীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় বর্গাচাষীর ধান কেটে ও মাড়াই করে দিলেন সেচ্ছাসেবীরা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

কুমিল্লায় করোনা দুযোর্গে ধানকাটা শ্রমিকের সংকট হওয়ায় সেচ্ছাশ্রকে এক বর্গাচাষীর ধান কেটে ও মাড়াই করে দিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সদস্য এবং স্থানীয় ছাত্ররা।

মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে আওয়ামীলীগের সভাপতি আবু হানিফের নেতৃত্বে এ ধান কাটা সম্পন্ন হয়।

ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটের কারনে বর্গাচাষী আবদুল খালেক তার পাকা ধান কাটতে ও মাড়াই করতে পারছিলেন না। এসময় তার পাশে এসে দাঁড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের সদস্য ও বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ের ছাত্ররা। তারা ৩০ শতক পাকা ধান কেটে বাড়িতে নিয়ে মেশিনে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে বর্গাচাষী আবদুল খালেক সেচ্চাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads