কুলাউড়ায় ভোক্তা আইনে জরিমানা

কুলাউড়ায় ভোক্তা আইনে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়ায় ভোক্তা আইনে জরিমানা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০১৯

কুলাউড়া উপজেলার হাসপাতাল রোড, স্টেশনরোড ও আশেপাশের এলাকার বিভিন্ন স্থানে সোমবার ১৬ সেপ্টেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে হাসপাতাল রোডে অবস্থিত ছামী ইয়ামী রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত পাকশী হোটেলকে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads